প্রবেশাধিকার প্রয়োজন

এই সফটওয়্যারটি এখন সীমিত প্রবেশাধিকারের আওতায় আনা হয়েছে। ফ্রি ব্যবহারের অনুমতি থাকলে নিচে পাসকোড দিন। আপনার প্রতিষ্ঠানের কর্মীদের নাম পদবীসহ প্রতি মাসের নির্ভুল সেলারি স্টেটমেন্ট এক ক্লিকে প্রিন্ট নিতে চাইলে যোগাযোগ করুন।

পাসকোড সঠিক নয়। আবার চেষ্টা করুন।
ফ্রি ব্যবহারের অনুমতি না থাকলে নিচের নম্বরে ফোন দিয়ে অনুমতি চেয়ে নিন অথবা
"পে করুন" বাটনে ক্লিক করে নামমাত্র সৌজন্য মূল্যে সরাসরি ব্যবহার করুন:
+৮৮০১৯১৪৮৮৫০৩৪
আইকন

জাতীয় বেতনস্কেল ২০২৬ এ মূলবেতন নির্ধারণী সফটওয়্যার

"চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬" (১৭ সেপ্টেম্বর ২০২৬) অনুযায়ী যেকোনো গ্রেডের সরকারি কর্মচারীর ০১.০৭.২০২৬, ০১.০১.২০২৭, ০১.০৭.২০২৭ ও পরবর্তী তারিখের মূল বেতন হিসাবায়ন সফটওয়্যার

জনাব মোহাঃ মাহবুব-উস্-ছলেহীন
সহকারী মহাব্যবস্থাপক (কর্মসংস্থান ব্যাংক) এর নিজস্ব উদ্ভাবন
[নতুন ভার্সন: চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬ অনুযায়ী আইবাস++ এর মাধ্যমে সরকারি কর্মচারীদের অনলাইনে বেতন নির্ধারণ পদ্ধতিকে হুবহু অনুসরণ করা হয়েছে]

১কর্মচারীর তথ্য

৩০.০৬.২০২৬ তারিখের গ্রেড ও মূল বেতন দিয়ে নতুন বেতন নির্ধারণ করুন

১ম থেকে ২০তম গ্রেড পর্যন্ত বেছে নিন
নির্বাচিত গ্রেডের ২০১৫ সালের বেতনস্কেলের ধাপ থেকে কাঙ্ক্ষিত ধাপটি বেছে নিন

৫বেতন নির্ধারণের নিয়ম-সারণি

"চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬" অনুযায়ী পদ্ধতি ও সকল গ্রেডের স্কেল

বেতন নির্ধারণ পদ্ধতি (সংক্ষেপে)
১. পুরাতন (২০১৫) স্কেলের প্রারম্ভিক ধাপ থেকে কর্মচারীর ৩০.০৬.২০২৬ তারিখের মূল বেতনের পার্থক্য বের করে তা নতুন (২০২৬) স্কেলের প্রারম্ভিক ধাপের সঙ্গে যোগ করা হয় (অনুচ্ছেদ ৫)। যোগফলের সমান ধাপ থাকলে সেই ধাপে, না থাকলে পরবর্তী উচ্চতর ধাপে বেতন নির্ধারিত হয় — এটিই ১ জুলাই ২০২৬ তারিখের "নির্ধারিত বেতন" (ইনক্রিমেন্টের পূর্বে)।

২. এই নির্ধারিত বেতন ও ৩০.০৬.২০২৬ তারিখের বেতনের পার্থক্য ("বেতন বৃদ্ধির পরিমাণ") হিসাব করা হয়। এই পার্থক্যের ৪০% (৯ম গ্রেড ও তদূর্ধ্ব) বা ৫০% (১০ম-২০তম গ্রেড) ১ জুলাই-৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত প্রাপ্য হয়; ৭০%/৭৫% প্রাপ্য হয় ১ জানুয়ারি-৩০ জুন ২০২৭ পর্যন্ত; ১০০% প্রাপ্য হয় ১ জুলাই ২০২৭ থেকে (অনুচ্ছেদ ১(৩))।

৩. যেহেতু ১ জুলাই ২০২৬ বার্ষিক বেতনবৃদ্ধিরও তারিখ, তাই নতুন স্কেলে ১টি সম্পূর্ণ বার্ষিক বেতনবৃদ্ধি (অনুচ্ছেদ ৯) শুরু থেকেই (অর্থাৎ ১ জুলাই ২০২৬ থেকেই) সম্পূর্ণরূপে প্রাপ্য হয় — এই বেতনবৃদ্ধিটুকু ধাপে ধাপে ভাগ হয় না, শুধু "বেতন বৃদ্ধির পরিমাণ"-টুকুই ক্রমান্বয়ে (৪০/৫০% → ৭০/৭৫% → ১০০%) প্রাপ্য হয়। সরকারের হিসাবরক্ষণ অফিসের আইবাস++ সফটওয়্যারে বেতন নির্ধারণ এই পদ্ধতিতেই হচ্ছে বলে এই ক্যালকুলেটরে তা অনুসরণ করা হয়েছে।

৪. ১ জুলাই ২০২৭ থেকে বেতন শতভাগ কার্যকর হওয়ার সাথে সাথে সেই বছরের নতুন বার্ষিক বেতনবৃদ্ধিও যোগ হয়।

সকল অঙ্ক টাকায় (৳)। এই সফটওয়্যার শুধুমাত্র নির্দেশনামূলক — চূড়ান্ত বেতন নির্ধারণের আগে হিসাবরক্ষণ অফিস/iBAS++ এর সাথে মিলিয়ে দেখুন। এই ক্যালকুলেটর কোনো স্থায়ী তথ্য সংরক্ষণ করে না।